শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:২২
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

নেত্রকোনায় পাওনা টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা

ডেস্করিপোর্ট  নেত্রকোনা সদরের কুনিয়া গ্রামে পাওনা টাকা চাওয়ায় দোকানদারকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, সদর উপজেলার কুনিয়া গ্রামের আবদুর রহমানের ছেলে আয়াতুল ইসলাম (৪০) দোকানে পাওনা মাত্র ১০০ টাকা চাইলে পাশের কাঞ্চনপুর গ্রামের মৃত কাশেম ফকিরের ছেলে রিপন ফকিরের সঙ্গে এ নিয়ে বাকবিতণ্ডা হয়।

এ সময় রিপন ফকির উত্তেজিত হয়ে দোকানদার আয়াতুল ইসলামকে মারধর করেন। পরে আয়াতুলকে গুরুতর আহতাবস্থায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, তুচ্ছ ঘটনায় দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দোকানদারকে মারধর করেন রিপন।

পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিপন ফকিরকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।