শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:০৭
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

ফ্লাইওভারে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

ডেস্করিপোর্ট  গাজীপুরে ফ্লাইওভারে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আড়াই বছর বয়সি আরও এক শিশু গুরুতর আহত হন।

শুক্রবার দুপুরে মহানগরের কোনাবাড়ি ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ি থানার এসআই সাখাওয়াত ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন— রাজু (২৭), শামীম (৩০) ও শাহীন (৩০)। আহত শিশু রাইসা। তারা কোনাবাড়ি কলেজগেট এলাকার মান্নানের বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুরবানির মাংস দিতে মোটরসাইকেলযোগে কোনাবাড়ি কলেজগেট থেকে বাইমাইল এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল শিশুসহ চার আরোহী। মোটরসাইকেলটি কোনাবাড়ি ফ্লাইওভারের মাঝামাঝি পৌঁছলে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলের চার আরোহী ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। দুর্ঘটনাস্থলেই মারা যান দুজন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাজু নামে আরও একজন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আড়াই বছরের শিশু রাইসাকে গুরুতর আহতাবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।