শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৫৪
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

গরম থাকবে আরও দুদিন

ডেস্করিপোর্ট  রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার রাতে রাজধানীতে দুই মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতেও কমেনি গরম। এ অবস্থা চলবে আরও দুদিন। এর পর বৃষ্টি নামতে পারে বলে শুক্রবার এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে— ঢাকা, টাঙ্গাইল, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, চুয়াডাঙ্গাসহ রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টা শেষে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

রাজধানীর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সামান্য বাড়তে পারে দিনের তাপমাত্রা। গরম বেশি অনুভূত হওয়ার কারণ সম্পর্কে আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশের ওপর দিয়ে মৌসুমি বায়ু সক্রিয় এবং বাতাসের আর্দ্রতা আছে। এ ছাড়া বৃষ্টির পরিমাণও কমে গেছে। তবে আসছে সপ্তাহের শুরুতে এ অবস্থার পরিবর্তন হওয়ার আশা করছেন তারা।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রাজশাহীতে। সর্বনিম্ন ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছীতে।