শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:১২
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

মোংলায় ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

ডেস্করিপোর্ট  সুন্দরবন সংলগ্ন মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের একটি বাড়ির খোপ থেকে অজগর উদ্ধার হয়েছে। অজগরটি লম্বায় প্রায় ১০ ফুট।

শনিবার (১৬ জুলাই) সকালে উপজেলার বনসংলগ্ন কচুবুনিয়া গ্রামের ইউসুফ গাজীর বাড়ি থেকে অজগরটি উদ্ধার করেন ভিটিআরটি সদস্যরা। খাবারের খোঁজে বা উপযুক্ত পরিবেশের খোঁজে অজগরটি বন ছেড়ে লোকালয়ে চলে আসে বলে ধারণা বন বিভাগ ও স্থানীয় লোকজনের।

অজগরটি খোপে থাকা তিনটি পাতিহাঁস ও একটি মুরগী খেয়ে ফেলেছে জানিয়ে বাড়ির মালিক ইউসুফ গাজী বলেন, সকালে হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকি শুনে খোপের মুখ খুলে দেখি একটি অজগর শুয়ে আছে। ভয়ে দূরে সরে গিয়ে ভিটিয়ারটির সদস্যদের খবর দিই। তাঁরা এটি ধরে নিয়ে যান।’

বরইতলা বন টহলফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, লোকালয় থেকে উদ্ধার হওয়া অজগরটি লম্বায় প্রায় ১০ ফুট এবং ওজন প্রায় ১৫ কেজি। অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।