শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২২
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

কুষ্টিয়ায় শান্তি শৃংখলা রক্ষার্থে বিট পুলিশিং সমাবেশে দেশীয় অস্ত্র সমার্পণ

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ার ঝাউদিয়া ইউনিয়নে শান্তি শৃংখলা রক্ষার্থে বিট পুলিশিং সমাবেশে ইউনিয়নবাসীরা দেশীয় অস্ত্র সমার্পণ করেছেন।

শান্তি শৃংখলা রক্ষা বিট পুলিশিং সমাবেশে পুলিশ সুপারের নিকট ইবি থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের সামাজিক দ্বন্দ্ব, ফ্যাসাদ ও মারামারি নিরসনে ইউনিয়নবাসী কর্তৃক দেশীয় অস্ত্র-শস্ত্র, ঢাল, বল্লম জমা প্রদান ও শপথ গ্রহন করানো হয়।

শনিবার (১৬ জুলাই ২০২২) সকাল ১১ টায় মোঃ মোস্তাফিজুর রহমান (রতন), অফিসার ইনচার্জ, ইবি থানার সভাপতিত্বে কুষ্টিয়ায় শান্তি শৃংখলা রক্ষার্থে বিট পুলিশিং সমাবেশ আয়োজন করা হয়। “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অদ্য কুষ্টিয়া জেলার ইবি থানাধীন ঝাউদিয়া বাজার হাই স্কুল মাঠ প্রাঙ্গনে শান্তি শৃংখলা রক্ষার্থে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম।

এ সমাবেশে ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের সামাজিক দ্বন্দ্ব, ফ্যাসাদ ও মারামারি নিরসনে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলমের বিশেষ উদ্যোগে এবং আন্তরিক প্রচেষ্টায় ঝাউদিয়া বাজার হাই স্কুল মাঠ প্রাঙ্গনে ঝাউদিয়া ইউনিয়নবাসীর নিকটে থাকা ৫০ টি বেতের ঢাল, বাশের সুড়কি ৩০টি, হাসুয়া ৪টি, বল্লম ৩৫টি, রামদা ৬টি, ফালা ৩০টি এবং বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র-শস্ত্র জমা প্রদান করেন। অস্ত্র-শস্ত্র জমা প্রদানকারীদের পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম শপথ বাক্য পাঠ করান। শান্তি শৃংখলা রক্ষার্থে বিট পুলিশিং সমাবেশে সকলেই বুকে হাত রেখে বলেন, “আমি শপথ করছি যে, আজ থেকে সৎ চিন্তা করবো, সৎ পথে চলবো, অন্যায়কে ঘৃণা করবো, অন্যায়কে প্রতিহত করবো। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। সকল পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকবো। দেশে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা ও বিশ্ব দরবারে বাংলদেশের মর্যাদা অক্ষুন্ন রাখবো। সকল প্রকার হানাহানি ও সামাজিক নৈরাজ্য থেকে নিজেকে বিরত রাখবো এবং অন্যকে বিরত থাকতে উৎসাহিত করবো। হে পরম করুণাময়! আমাকে ক্ষমা করুন, আমাকে শক্তি দিন, আমি যেন আমার শপথ রক্ষা করতে পারি। আমীন।” শান্তি শৃংখলা রক্ষার্থে বিট পুলিশিং সমাবেশ শেষে অদ্য ১৪ঃ১৫ ঘটিকায় পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম ঝাউদিয়া পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন শেষে উপস্থিত অফিসার – ফোর্সের এলাকায় টেকসই শান্তি শৃংখলা রক্ষার্থে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, মোঃ নাসির উদ্দিন, ওসি ডিবি, মোঃ শহীদুজ্জামান, আরওআই, রির্জাভ অফিস,সহ জেলা পুলিশের সংশ্লিষ্ট অফিসার – ফোর্স এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।