শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:৫৯
শিরোনাম :
বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

প্যাকেটজাত মাংসের গায়ে মূল্য তালিকা না থাকায় জরিমানা

ডেস্করিপোর্ট  গাজীপুর সদর উপজেলায় প্যাকেটজাত হিমায়িত গরুর মাংসের গায়ে নির্ধারিত মূল্য তালিকা না থাকায় মেসার্স আল হাদিউ ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ জুলাই) দুপুর ১২টায় সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া।

তিনি জানান, ভারত থেকে হিমায়িত গরুর মাংস আমদানি করে প্যাকেটের গায়ে নির্ধারিত মূল্য তালিকা না লাগিয়ে গাজীপুর সদর উপজেলার বিভিন্ন জায়গায় অতিরিক্ত দামে মাংস বিক্রি করছে ওই কোম্পানি। এমন অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স আল হাদিউ ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের সেলস এক্সিকিউটিভ কাওছার আলমকে (৩৫) ২৫ হাজার টাকা জরিমানা করে নগদ অর্থ আদায় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা মার্কেটিং অফিসার মুহাম্মদ আবদুছ ছালাম, জয়দেবপুর থানার পুলিশসহ স্থানীয় সাংবাদিকরা।