সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:২৫
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

পিরোজপুরে গাছে ঝুলতে থাকা শিশুকে উদ্ধার করলেও বাঁচানো গেল না

ডেস্করিপোর্ট  বাড়ির পার্শ্ববর্তী আমড়া গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হওয়া মো. রাহাত হাওলাদার (১২) নামের এক শিশুকে উদ্ধার করেছে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

মঙ্গলবার বেলা ১২টায় পার্শ্ববর্তী জেলা বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধার রাহাত পার্শ্ববর্তী বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা গ্রামের তাইনুস হাওলাদারের পুত্র।

মঙ্গলবার বেলা ১২টায় পার্শ্ববর্তী জেলা বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা এলাকা থেকে শিশুকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবু বকর। তবে পিরোজপুর জেলা হাসপাতালে আনা হলে চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাহাত গাছে উঠে আমড়া পাড়তে গিয়ে পার্শ্ববর্তী বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে চিৎকার করে ঝুলে থাকে। পরে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে উদ্ধারে যায় পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পিরোজপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবু বকরের নেতৃত্বে ফায়ার ম্যান শেখ রাসেল ও মাসুদ রানাসহ অন্যরা তাকে উদ্ধার করেন। সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবু বকর জানান, আমরা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে উদ্ধারে যাই। পরে তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একেএম আসিফ আহমেদ জানান, রাহাতকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।