মঙ্গলবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:৩২
শিরোনাম :
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

নবাবগঞ্জে সেনাবাহিনীর হেলিকপ্টার দুর্ঘটনার কবলে

ডেস্করিপোর্ট  ঢাকার নবাবগঞ্জে দুর্ঘটনার কবলে পড়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টার।

বুধবার দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে।

আর্মি এভিয়েশনের বেল-২০৬ হেলিকপ্টারটি যান্ত্রিক ত্রুটির কারণে নবাবগঞ্জ উপজেলার একটি জলাশয়ে পড়ে বলে ওই বিবৃতিতে বলা হয়েছে। হেলিকপ্টারের পাইলট দুই সেনা কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হেলিকপ্টারটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার অংশ হিসেবে ‘ইমার্জেন্সি ল্যান্ডিং প্রসিডিউর’ অনুশীলন করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণ করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে।’

‘হেলিকপ্টারের উভয় পাইলট লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল এবং মেজর শামস এর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত। তাদেরকে হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচ এ স্থানান্তর করা হয়েছে।’

স্থানীয় পুলিশ দুর্ঘটনাস্থল পাহারা দিচ্ছে জানিয়ে আইএসপিআর জানিয়েছে, এছাড়া পোস্তগোলা ও মাওয়া সেনানিবাস হতে নিরাপত্তা ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে ওই বিবৃতিতে বলা হয়েছে।