মঙ্গলবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:৫৮
শিরোনাম :
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

ঢাকা-বরিশাল রুটে যাত্রী সংকটে বন্ধ হচ্ছে নভোএয়ার

ডেস্করিপোর্ট  নিয়মিত পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় ঢাকা-বরিশাল রুটে নভোএয়ার এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। আগামী ১ আগস্ট থেকে ওই রুটের ফ্লাইট বন্ধ করবে কোম্পানিটি।

বুধবার (২৭ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নভোএয়ার এয়ারলাইন্সের মার্কেটিং অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের নির্বাহী কর্মকর্তা নীলাদ্রি মহারত্ন।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি সাময়িকভাবে ১ আগস্ট থেকে ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট বন্ধ রাখব। তবে যাত্রীর চাহিদা পর্যবেক্ষণে রাখব। যাত্রী সংখ্যা বাড়লে আবারও এই রুটে ফ্লাইট চালাব।

যাত্রী সংকট নিয়ে ফ্লাইট চালু রাখা উড়োজাহাজ কোম্পানিগুলোর পক্ষে সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ঈদ পর্যন্ত মোটামুটি যাত্রী ছিল। কিন্তু এরপর যাত্রী কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক আব্দুর রহিম তালুকদার এখন পর্যন্ত এ বিষয়ে কিছু জানেন না। তিনি বলেন, কোনো কোম্পানি ফ্লাইট বন্ধ করলে আমাদের লিখিতভাবে অবহিত করা হয়। এখন পর্যন্ত নভোএয়ার এমন কোনো সিদ্ধান্ত জানায়নি।