সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৫৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ভোগ ম্যাগাজিনে সস্ত্রীক জেলেনস্কি

অনলাইন ডেস্ক  রাশিয়া ইউক্রেন অভিযান শুরুর পর পুরো বিশ্বের নজরে এসেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তার স্ত্রী ওলেনা জেলেনস্কা। এবার ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদেও ঠাঁই পেয়েছেন এই দম্পতি।

সেখানে তারা তাদের প্রায় দুই দশকের দাম্পত্য জীবন ও সন্তানদের নিয়ে আলোচনা করেছেন। জানিয়েছেন রুশ আগ্রাসনের কারণে কিভাবে সন্তানদের ছাড়া থাকতে হচ্ছে তাদের।

জেলেনস্কি ও তার স্ত্রী , দুজনই কিয়েভেই ভোগ টিমের সঙ্গে কথা বলেছেন।

ভোগের সর্বশেষ ডিজিটাল প্রচ্ছদের তারকা হিসাবে ওলেনা জেলেনস্কার ছবি পোস্ট করে তাকে ‘সাহসের প্রতিকৃতি’ বলে অভিহিত করেছে। ওই ছবিতে ইউক্রেনীয় ফার্স্ট লেডি প্রেসিডেন্টের কার্যালয়ের ভিতরে কালো প্যান্ট ও সাদা টপ পরিহিত অবস্থায় বসে আছেন। তিনি সৈন্যদের এবং ধ্বংসাবশেষের সঙ্গেও ছবি তুলেছেন বলে ভোগের ইনস্টাগ্রামে প্রকাশিত অন্যান্য ছবিতে দেখা গেছে।

ভোগের ইনস্টাগ্রাম পেজে বলা হয়েছে, ইউক্রেনের যুদ্ধ একটি জটিল নতুন পর্যায়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেশটির ফার্স্ট লেডি, ওলেনা জেলেনস্কা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে উঠেছেন–একজন সম্মুখসারির কূটনীতিক এবং তার দেশের মানসিক যন্ত্রণার প্রতিচ্ছবি।

ভোগ ম্যাগাজিনের আলাপকালে জেলেনস্কা বলেন, তিনি দক্ষিণ-পূর্ব ইউক্রেনের ক্রাইভি রিহ শহরে একটি হাই স্কুলে জেলেনস্কির সঙ্গে তার দেখা হয় । তারা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন প্রেম শুরু করেন। সেই সময় একটি ব্যঙ্গাত্মক দল গঠন করেছিলেন তারা।

অক্টোবর সংখ্যাতে জেলেনস্কার সম্পূর্ণ প্রতিবেদনটি পাওয়া যাবে বলে জানিয়েছে ভোগ।