শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:০০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

সমালোচনা ‘পাত্তা’ না দিয়ে প্রিন্স সালমানকে অভ্যর্থনা ম্যাক্রোঁর

অনলাইন ডেস্ক  সৌদি-মার্কিন সাংবাদিক জামাল খাসোগি হত্যার চার বছর পরও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ইউরোপ সফর নিয়ে চলছে তুমুল উত্তেজনা। প্রিন্স সালমানকে আমন্ত্রণ জানানোয় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তবে এসব সমালোচনা ‘পাত্তা’ না দিয়ে বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রিন্স সালমানের সঙ্গে আলোচনায় বসছেন ম্যাঁক্রো। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি মাসের শুরুর দিকে এমবিএস নামে পরিচিত প্রিন্স সালমানের দেখা করার পর ম্যাক্রোঁর সঙ্গে এই বৈঠকটিকে সৌদি আরবের ডি-ফ্যাক্টো শাসকের আন্তর্জাতিক অঙ্গনে ফের পা রাখার সর্বশেষ পদক্ষেপ হিসাবেই দেখা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৮ সালে সাংবাদিক জামাল খাসোগি হত্যকাণ্ডের পর ইউরোপে এটিই তার প্রথম সফর। মঙ্গলবার গ্রিসে ভ্রমণের মাধ্যমে সফর শুরু করেন যুবরাজ।

রাজধানী এথেন্সে পৌঁছলে তাকে স্বাগত জানান দেশটির উপপ্রধানমন্ত্রী প্যানাজিওটিস পিকরামেনোস। গ্রিস সফর শেষে ফ্রান্সে যাওয়ার কথা রয়েছে তার। গ্রিস সফরের প্রথম দিনই দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসের সঙ্গে বৈঠক করেন এমবিএস।

এ সময় গ্রিসের মাটিতে উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।