সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৫৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ইউক্রেনে ৩০ হাজার ‘ভাড়াটে’ যোদ্ধা পাঠাচ্ছে রাশিয়া

অনলাইন ডেস্ক  ইউক্রেনে যুদ্ধ করতে হাজার হাজার ভাড়াটে যোদ্ধা রিক্রুট করছে রাশিয়া। প্রশিক্ষণ দিয়ে তাদের ইউক্রেন পাঠানো হচ্ছে।

মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আরও ৩০ হাজার ভাড়াটে যোদ্ধা ইউক্রেনে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।

এ জন্য নতুন ব্যাটালিয়ন তৈরি করা হচ্ছে। নতুন এসব ব্যাটালিয়ন পাঠানো হবে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে।

রাশিয়াজুড়ে অসংখ্য ভ্রাম্যমাণ রিক্রুটিং সেন্টারের মাধ্যমে ভাড়াটে যোদ্ধা সংগ্রহ করা হয়েছে।

এসব যোদ্ধাদের ক্ষেত্রে সামরিক কোন অভিজ্ঞতার প্রয়োজন হয় না। স্বেচ্ছাসেবী এসব যোদ্ধাদের বেশিরভাগই মোতায়েন করা কবে রাশিয়ার নিয়ন্ত্রণে নেওয়া ইউক্রেনের দোনবাস এলাকায়।

তারা মূলত রুশ সেনাদের সহায়তাকারী বাহিনী হিসেবে কাজ করবে।