সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৪০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

পুতিনের ‘বান্ধবীর’ ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বান্ধবীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউক্রেনে হামলার পর থেকেই রাশিয়ার অভিজাত নাগরিকদের ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার এলিনা মারাতোভনা কাবায়েভার ওপর এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। খবর সিএনএনের।

ট্রেজারি বিভাগ বিবৃতিতে বলা হয়েছে, রুশ সরকারের কোনো সংস্থার নেতা, কর্মকর্তা, ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা অথবা পরিচালনা পরিষদের সদস্য হওয়ায় কাবায়েভার ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এতে আরও বলা হয়, পুতিনের সঙ্গে ৩৯ বছর বয়সি এলিনার ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ আছে। তিনি রাশিয়ার নিম্নকক্ষ ‘দুমার’ সাবেক সদস্য এবং বর্তমানে ক্রেমলিনপন্থি সংবাদমাধ্যম ন্যাশনাল মিডিয়া গ্রুপের প্রধান।

ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য ইতোমধ্যে এলিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এলিনা ছাড়া আরও বেশ কয়েকজন রুশ অভিজাত পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করেছে ট্রেজারি বিভাগ।