শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩৭
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

পেট্রল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা, সেই ব্যাংকার পেলেন ২৫ হাজার

ডেস্করিপোর্ট  মোটরসাইকেলের তেল কিনতে গিয়ে পরিমাণে কম পাওয়ার অভিযোগ তুলে যে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছিলেন ব্যাংকার শেখ ইশতিয়াক আহমেদ, তার সত্যতা পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার ইশতিয়াকের অভিযোগের শুনানি নিয়ে ঢাকার কল্যাণপুরে সোহরাব ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। নিয়ম অনুযায়ী, ২৫ হাজার টাকা পেয়েছেন অভিযোগকারী ইশতিয়াক।

গত সোমবার নিজের মোটরসাইকেলে অকটেন নিতে সোহরাব সার্ভিস স্টেশনে গিয়েছিলেন ইশতিয়াক। তার অভিযোগ, তাকে ৫ লিটার অকটেনের ভাউচার দেওয়া হলেও বাস্তবে মেপে দেওয়া হয়েছে ৩ লিটার বা তার চেয়ে একটু বেশি।এরপর তিনি ওই ফিলিং স্টেশনের সামনে প্রতিবাদী অবস্থান কর্মসূচি শুরু করেন, যা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করে।

পরদিন ওই এলাকায় অভিযানে যায় সরকারি সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।তারা সোহরাব সার্ভিস স্টেশনে দুটি ডিজেলের নজেলে কম দেওয়ার প্রমাণ পেয়ে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করে।তবে অকটেনের নজেলে কোনো সমস্যা না পাওয়ার কথা জানিয়ে বিএসটিআই কর্মকর্তারা বলেছিলেন, ইশতিয়াকের সঙ্গে এখানে প্রতারণার ঘটনা ঘটেছে, যা দেখবে ভোক্তা অধিকার অধিদপ্তর।

এদিকে ইশতিয়াক মঙ্গলবারই ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ দিয়ে রেখেছিলেন। দুই দিন পরই ভোক্তা অধিদপ্তরে শুনানি শুরু হয়।

ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘শুনানিতে স্পষ্ট প্রমাণিত হয়েছে পেট্রল পাম্পটি ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারা ও ৪৮ ধারা লঙ্ঘন করেছে। এই দুই আইনে ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।অভিযোগকারী ইশতিয়াক মোট জরিমানার ২৫ শতাংশ পেয়েছেন।’

তিনি বলেন, ‘সোহরাব পেট্রোল পাম্প কর্তৃপক্ষ দোষ স্বীকার করে নিয়েছে এবং জানিয়েছে এটা অনাকাঙ্ক্ষিত ভুল।’