সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৪০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

সরকারি কর্মকর্তারা গাড়ির অপব্যবহার করলে ব্যবস্থা

ডেস্করিপোর্ট  প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তারা গাড়ির অপব্যবহার করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার সকালে রাজধানীর বারিধারায় নিজ বাসায় বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকারি অফিসাররা যে হারে গাড়ি ব্যবহার করে, এত বেশি গাড়ি ব্যবহার করে যে তাদের এ বিষয়টি একটু লক্ষ্য রাখা উচিত। আমরা তাদের বিভিন্ন মিটিংয়ে বলছি, আমাদের মন্ত্রণায়কেও বলছি। এরই মধ্যে একটি বিষয় আমাদের নজরে আসছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গাড়ি যত্রতত্র ব্যবহার না, যে কাজের জন্য তাকে গাড়ি দেওয়া হয়েছে, সেই কাজের বাইরে যদি তারা গাড়ি ব্যবহার করে, যখনই আমাদের কাছে খবর আসবে তখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নসরুল হামিদ বলেন, সব দেশ বর্তমানে সাশ্রয়ীর মধ্যে আছে এবং এই সাশ্রয়ীর মধ্যে আমরা বারবার বলে আসছি বিদ্যুতের অপচয় রোধ করার জন্য। তবে আমরা দেখলাম যে অন্তত মার্কেটগুলো বন্ধ রাখতেছে রাত ৮টার মধ্যে। কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে সাশ্রয়ী হওয়া উচিত। যেমন গাড়িতে একটু তেল কম ব্যবহার করা, অপ্রয়োজনে গাড়ি ব্যবহার না করা।

তিনি বলেন, বিদ্যুৎ পরিস্থিতি আরও নিয়ন্ত্রিত ও লোডশেডিং কমিয়ে আনার চিন্তাভাবনা চলবে। সেপ্টেম্বরে পরিস্থিতি আরও উন্নতি হবে।

তিনি আরও বলেন, অনেকের কাছ থেকে অফার পাচ্ছি জ্বালানি তেলের কেনার বিষয়ে। তবে এখনো এ নিয়ে উপসংহারে আসিনি। এক মাস গেলে সব তথ্য বিশ্লেষণ করে বুঝতে পারব- কী হারে জ্বালানি সাশ্রয় হলো।