সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫৮
শিরোনাম :
সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

কংগ্রেস নেতা রাহুল গান্ধী আটক

অনলাইন ডেস্ক  কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক আটক করেছে দিল্লি পুলিশ।

শুক্রবার কংগ্রেস সদর দফতরের সামনে বিক্ষোভ চলাকালে কংগ্রেসের একাধিক সংসদ সদস্যের সঙ্গে রাহুল গান্ধীকেও আটক করা হয় বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব এবং খাদ্যপণ্যের উপর জিএসটি আরোপের প্রতিবাদে সংসদ সদস্য ও কংগ্রেস সমর্থকদের একটি মিছিল নিয়ে সংসদ থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিলেন রাহুল গান্ধী। বিজয় চক পৌঁছনোর আগেই তাকে আটক করে দিল্লি পুলিশ। এ দিন সংসদ ভবন চত্বরে সোনিয়া গান্ধীকেও বিক্ষোভ দেখাতে দেখা যায়।

এদিকে, ভারতের রাজধানী দিল্লির বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন কংগ্রেসকর্মীরা। প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করারও কর্মসূচি রয়েছে কংগ্রেসের।