সোমবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, রাত ৩:১৫
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

সোমবার থেকে শিক্ষার্থীদের ভিসা দেবে চীন

ডেস্করিপোর্ট  করোনাভাইরাস মহামারির কারণে দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর সোমবার থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের আবার ভিসা দেওয়া শুরু করা হবে জানিয়েছে চীন।

রোববার ঢাকায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠকে এই কথা জানানো হয়।

পরে ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, কোভিডের কারণে দীর্ঘদিন ধরে চীনে যাওয়ার সুযোগ বন্ধ ছিল। মহামারি শুরুর আগে বাংলাদেশের কয়েক হাজার শিক্ষার্থী সেখানে লেখাপড়া করতেন, যারা দেশে ফিরে আটকা পড়ে যান। রোববারের বৈঠকে চীনের তরফ থেকে শিক্ষার্থীদের জন্য আবার ভিসা চালুর বিষয়টি জানানো হয়।

শাহরিয়ার আলম বলেন, আগামীকাল থেকে তারা ভিসা ইস্যু করা শুরু করবেন। একজনের জন্য ইতোমধ্যে ভিসা ও ট্র্যাভেল পারমিট দেওয়া হয়েছে।

করোনাভাইরাস মহামারীতে চীন থেকে দেশে এসে প্রায় পাঁচ হাজার বাংলাদেশি শিক্ষার্থী আটকা পড়েছিলেন। সংক্রমণ কমে আসায় অন্য সব দেশ ধীরে ধীরে সীমান্ত খুলে দিলেও চীন এতদিন শিক্ষার্থীদের ভিসা দেয়নি। বাংলাদেশের শিক্ষার্থীরাই প্রথম আবার চীনে ফেরার সুযোগ পাচ্ছেন।