রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, রাত ১০:০৮
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

ইসরাইলে ১ হাজার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ফিলিস্তিনিরা

অনলাইন ডেস্ক  ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা ৫৬ ঘণ্টায় ইসরাইলে প্রায় এক হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইহুদিবাদী দেশটির সেনাবাহিনী।

তারা এক বিবৃতিতে বলেছে, রোববার রাত সাড়ে ১১টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন ইসরাইলে প্রায় এক হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইসরাইলি গণমাধ্যমগুলো লিখেছে, গাজায় সাম্প্রতিক হামলা ইসরাইলের জন্য কলঙ্কজনক পরাজয় ডেকে এনেছে।

পত্রিকাগুলো গাজায় হামলার নিন্দা জানিয়ে লিখেছে, এই হামলার পর ইসরাইলিদের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছিল।ইসরাইলকে তার নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে।

এছাড়া গাজায় নির্মাণ সামগ্রী প্রবেশের অনুমতি দিতেও পত্রিকাটি দখলদার ইসরাইলকে পরামর্শ দিয়েছে।

ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন কয়েকটি শর্তে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এর এটি হলো গাজার সব ক্রসিং পয়েন্ট খুলে দিতে হবে এবং অবরোধ শিথিল করতে হবে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী সোমবার থেকে ক্রসিং পয়েন্টগুলো দিয়ে গাজায় জ্বালানি প্রবেশ করতে পারবে।