শনিবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, রাত ১২:০৫
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

ডিসি-ইউএনওদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়নি

ডেস্করিপোর্ট  ম্যানেজিং কমিটি বিলুপ্ত করে শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) হাতে ন্যস্ত করা হবে বলে যে খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিচালনার দায়িত্ব আগের মতোই ম্যানেজিং কমিটির হাতে থাকছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের।

মন্ত্রণালয় জানিয়েছে, ম্যানেজিং কমিটি থাকবে না বলে প্রচারিত তথ্যটি সঠিক নয়। আগের মতোই প্রতিষ্ঠান পরিচালনা করবে ম্যানেজিং কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিসি ও ইউএনও শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করবে, এমন কোনো নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসাদের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম মনিটর করার কথা বলা হয়েছে, পূর্বেও জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ দায়িত্ব পালন করতেন।