শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:৪৮
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারত থেকে ডিম আমদানির খবরে কমেছে ডিমের দাম

ডেস্করিপোর্ট  ভারত থেকে ডিম আমদানির খবরে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে কমেছে ডিমের দাম। একদিনের ব্যবধানে প্রতিটি ডিমের দাম কমেছে ১ টাকা। একদিন আগে প্রতি পাতা (৩০ পিস) ডিম ৩৬০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা কমে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারে ডিম কিনতে আসা আনছার আলী বলেন, বাজারে সব পণ্যের দামই বেশি। এর মধ্যেও কিছুটা স্বস্তির খবর যে ডিমের দাম কমেছে। প্রতি পিস ডিম ১১ টাকা করে বিক্রি হচ্ছে। তবে চাল, তেল, চিনি, পেঁয়াজ, আদা, রসুন, বিভিন্ন মসলাসহ অনেক নিত্যপণ্যের দাম বেশি। আমাদের অনেক কষ্ট করে বাজার করতে হচ্ছে। সংসার চালাতে হিমশিম খাচ্ছি। ব্যয় যেভাবে বেড়েছে আয় তো সেভাবে বাড়েনি। কিভাবে সংসার চলবে সেই চিন্তায় ঘুম আসছে না।

হিলি বাজারের ডিম বিক্রেতা রিয়াজুল ইসলাম বলেন, মুরগির খাবারের দাম বৃদ্ধি হওয়ার কারণে কয়েক দিন থেকে ডিমের দাম বৃদ্ধি করে দিয়েছেন খামার মালিকরা। যার জন্য বেশি দামে ডিম কিনতে হচ্ছে এবং বেশি দামে ডিম বিক্রি করতে হচ্ছে। আমরা সাধারণত রংপুর অঞ্চলের খামার থেকে ডিম সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করি। ডিমের দাম বাড়তির কারণে আমাদের বিক্রি কমেছে।

এদিকে হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, হিলি বাজারসহ আশপাশের বাজারগুলোতে অসাধু ব্যবসায়ীরা যেন নিত্যপণ্যের দাম বেশি না নিতে পারে সেই জন্য নিয়মিত তদারকি করা হচ্ছে। অধিক মূল্যে পণ্য বিক্রি করলে আমরা আইনের আওতায় এনে জরিমানা করব। ভোক্তাদের অধিকার রক্ষায় সবসময় আমাদের আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।