মঙ্গলবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:২০
শিরোনাম :
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

ইসরাইলকে হুঁশিয়ার করল চীন

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের চাপে পড়ে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক খারাপ না করার জন্য ইসরাইলকে সতর্ক করেছে চীন। চীনের এক শীর্ষ কূটনীতিকে এই সতর্কবার্তা দিয়েছেন বলে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চীনের কূটনীতিক লিও জিয়ানচাও গত সপ্তাহে বেইজিংয়ে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ইরিত বেন আব্বাকে পাঠানো এক বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন চাপে প্রভাবিত হয়ে আচরণ করা ইসরাইলের উচিত হবে না।

চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগ ভিত্তিহীন এবং তা অপবাদ বলেও জানান লিও জিয়ানচাও। এর মাধ্যমে চীনের জনগণকে অপমান করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, বিদেশি চাপের মুখে ইসরাইল যদি চীনের অবমাননা করে তাহলে তা হবে তাদের একটা রাজনৈতিক ভুল।

লিও জিয়ানচাও আরও বলেন, গত ৪০ বছরে কারো দিকে একটা গুলিও ছোড়েনি চীন। কিন্তু যুক্তরাষ্ট্র বহু বছর ধরে আফগানিস্তান ও ইরাকে যুদ্ধ চালিয়েছে।

এ ব্যাপারে ইসরাইলি কর্মকর্তারা বলছেন, তারা জানেন না যে কি কারণে হঠাৎ এই ধরনের শক্তিশালী বার্তা দিয়েছে চীন।

তাইওয়ান নিয়ে সাম্প্রতিক মার্কিন-চীন উত্তেজনা ছাড়া নতুন কোনো ঘটনা দুই দেশের মধ্যে ঘটেনি।

তবে গত বছর সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ক্ষমতা ছাড়ার পর থেকে চীনের সঙ্গে সম্পর্ক লক্ষণীয়ভাবে শীতল করেছে চীন।

এ ব্যাপারে ইসরাইলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, পশ্চিমা সব দেশকে একই ধরনের বার্তা দিয়ে আসছে চীন।

অবশ্য এ ব্যাপারে চীনা সরকারের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।