সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে আবৃত্তি শিল্পীর মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

ডেস্করিপোর্ট  স্বর্ণপদক বিজয়ী আবৃত্তি শিল্পী শামসুন্নাহার নিপার আত্মহত্যার ঘটনায় তার প্রেমিককে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার (২৭ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।

গ্রেপ্তার যুবক আমিরুল ইসলাম (২৯) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার পূর্বহাটি গ্রামের আবুল কাশেমের ছেলে।

লোকমান হোসেন জানান, অভিযুক্তের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া হলেও নরসিংদীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। গত ১৩ আগস্ট তার বিরুদ্ধে শামসুন্নাহার নিপাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন নিপার বোন ডালিয়া আক্তার। মামলায় অভিযুক্ত আমিরুলের সঙ্গে নিপার দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের কথা উল্লেখ করা হয়। নিপা বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে তা প্রত্যাখ্যান করে এবং তাকে আত্মহত্যায় প্ররোচিত করে বলে অভিযোগ আনা হয়। মামলা দায়েরের পরপরই নরসিংদী থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।

উল্লেখ্য, গত ২ আগস্ট গভীর রাতে বরিশাল সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড উত্তর মল্লিক রোড উদীচীর গলির জাহান ম্যানশনের বাসায় নিজ কক্ষে আত্মহত্যা করেন শামসুন্নাহার নিপা। বরিশাল নাটক, উদীচী শিল্পীগোষ্ঠী, কবিতার ক্লাসের সদস্য ছিলেন তিনি। আবৃত্তিতে বিশেষ অবদান রাখায় জিয়াউল হক স্বর্ণপদক-২০২২ পান নিপা।