মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৪১
শিরোনাম :
সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী

বিয়ের আসর থেকে ফিলিস্তিনি কনেকে তুলে নিয়ে গেল ইসরাইলি পুলিশ

অনলাইন ডেস্ক  ফিলিস্তিনি তরুণীকে তার বিয়ের আসর থেকে তুলে নিয়ে গেছে ইসরাইলি পুলিশ।

ইসরাইলের উত্তরাঞ্চলীয় শহর আরাব্বায় গত সপ্তাহে এ বর্বর ঘটনাটি ঘটে। খবর আরব নিউজের।

কনের আইনজীবী শাদি থাব্বাহ জানান, ফিলিস্তিনি ওই তরুণীর হবু স্বামীর বিরুদ্ধে ইসরাইলি পুলিশের মামলা ছিল।

বিয়ের আসরে যাতে উপস্থিত হতে না পারে, এ জন্য কনেকে তুলে নিয়ে গেছে। বিয়েটি পণ্ড করতেই ওই অভিযান চালায় পুলিশ।

ইসরাইলি পুলিশের এ অমানবিক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

নেটিজনরা এহেন আচরণের কারণে ইসরাইলের কঠোর সমালোচনা করেছেন।