সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৪৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ক্রিমিয়ায় হামলার দায় স্বীকার করল ইউক্রেন

অনলাইন ডেস্ক  ক্রিমিয়ায় হামলার দায় স্বীকার করেছে ইউক্রেন। আগস্টে একের পর এক বিস্ফোরণে কেপে ওঠে ক্রিমিয়া। কয়েক দিন ব্যবধানে রাশিয়ার দুটি ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ হয়। স্যাকি বিমানঘাঁটিতে থাকা রাশিয়ার অন্তত আটটি বিমান ধ্বংস হয়ে যায় এতে।

সেই সময় এর দায় অস্বীকার করলেও এতদিন বাদে বুধবার দেশটি জানাল, তারাই আছে ক্রিমিয়ার ওই হামলাগুলোর পেছনে। খবর বিবিসি।

রাশিয়ার পক্ষ থেকেও যদিও কারও দিকে আঙুল তোলা হয়নি। তার পরও ইউক্রেন নিজে থেকেই সেই সময় দাবি করেছিল, এসব হামলার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। উল্টো রুশ সেনাদের সিগারেট থেকেই এমন বিস্ফোরণ হতে পারে বলেও উপহাস করেছিল ইউক্রেনীয় কর্মকর্তারা। তবে এবার দেশটি এসব হামলার দায় নিল।

ইউক্রেনের নিজস্ব সংবাদ সংস্থা ইউক্রিনফর্মে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এ কথা জানান দেশটির শীর্ষ কমান্ডার ভ্যালেরি জালুঝিনি। তিনি বলেন, ইউক্রেনের ছোড়া রকেট ক্রাইমিয়ার বহু সামরিকঘাঁটিতে আঘাত হেনেছে।

যার অন্যতম স্যাকি বিমানঘাঁটি। তার দাবি, ৯ আগস্টের ওই হামলায় রাশিয়ার অন্তত ১০টি বিমান অকেজো হয়ে পড়ে। এর মাধ্যমে রুশ সেনাবহরের সক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে ইউক্রেন। কিন্তু বিমানঘাঁটির বিস্ফোরণ নিয়ে এতদিন চলছিল লুকোছাপা।

২০১৪ সালে এক গণভোটের মাধ্যমে ক্রাইমিয়াকে নিজের সঙ্গে যুক্ত করে রাশিয়া। তবে আন্তর্জাতিক সম্প্রদায় ওই গণভোটকে স্বীকৃতি দেয় না। ইউক্রেনও প্রায়ই ক্রাইমিয়া পুনরায় দখলের কথা বলে। যদিও এর আগে ক্রাইমিয়ায় কখনো হামলা চালায়নি ইউক্রেন। পশ্চিমাদের থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাওয়ার পর এ ধরনের চেষ্টা দেখা যাচ্ছে ইউক্রেনের থেকে। তারা ক্রাইমিয়া সেতু উড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছে। বুধবার এক টুইটবার্তায় ক্রিমিয়াতে আরও হামলার ইঙ্গিত দেয় ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী।