বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ১০:৫৪
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

ভারতের উত্তরপ্রদেশে ভারী বৃষ্টিতে মৃত বেড়ে ৭৩ জন

অনলাইনডেস্ক:ভারতের উত্তরপ্রদেশে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও অন্যান্য ঘটনায় ৭৩ জনের মৃত্যু হয়েছে।

ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে পরবর্তী দুদিন রাজ্যটির পূর্বাংশের জেলাগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, শুক্রবার উত্তর প্রদেশে স্বাভাবিকের চেয়ে ১৭০০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়। রাজ্যটির পূর্বাংশেই বেশি বৃষ্টিপাত হয়েছে।

শনিবার প্রায়াগরাজে ১০২ দশমিক ২ মিলিমিটার ও বারানাসিতে ৮৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। সাধারণত বছরের এ সময়টিতে যে পরিমাণ বৃষ্টিপাত হয় এটি তার চেয়ে অনেক বেশি।

ভারী বৃষ্টিপাতের কারণে শুক্র ও শনিবার লক্ষণৌ, আমেথি ও অন্যান্য কয়েকটি জেলায় স্কুল বন্ধ রাখা হয়।

নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা ঘোষণা দিয়েছে প্রশাসন।

দুর্যোগের কারণে যাদের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।