সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৩৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ইউক্রেন সেনাদের রুশ জাহাজ ডোবানোর প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক  কৃষ্ণ সাগরে কয়েক মাস আগে রাশিয়ার যে যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে, তা করার জন্য ইউক্রেনের সেনাদেরকে প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন এক শীর্ষস্থানীয় কর্মকর্তা এ তথ্য দিয়েছেন। তার এ বক্তব্যের মধ্য দিয়ে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, ইউক্রেনের সেনাদেরকে আমেরিকায় নিয়ে হারপুন ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজে হামলার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর আগে পেন্টাগন এ ধরনের ধারণা নাকচ করেছিল। খবর দ্য ডিফেন্স পোস্টের।

ডিফেন্স নিউজ আয়োজিত এক অনুষ্ঠানে শুক্রবার মার্কিন প্রতিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি ফর অ্যাকুইজিশন অ্যান্ড সাসটেইনমেন্ট বিল লা প্লান্টে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘাতে কিয়েভকে সহযোগিতা করার বিষয়টি তুলে ধরেন।

সেখানে তিনি রাশিয়ার যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করেন যাতে হারপুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

তবে ওই কর্মকর্তা পরিষ্কার করেননি যে, রাশিয়ার কোন ধরণের জাহাজ তারা ডুবিয়ে দিয়েছেন।

পেন্টাগন এর আগে হারপুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি রুশ জাহাজ ডুবিয়ে দেওয়ার কথা অস্বীকার করেছিল।

লা প্লান্টে এই ইঙ্গিত দেওয়ার পরপরই আবার তিনি বলেছেন যে, ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ অন্য কোথাও হয়েছে। যুক্তরাষ্ট্রের আরেকজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ওই প্রশিক্ষণ দেখভাল করেছে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশের সেনারা।