সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৪০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

দুলাভাইয়ের সঙ্গে পরকীয়ার অভিযোগ, গৃহবধূর আত্মহত্যা

ডেস্করিপোর্ট  রাজবাড়ীর পাংশায় দুলাভাইয়ের সঙ্গে পরকীয়ার অপবাদ দেওয়ায় গলায় ফাঁস দিয়ে পলি খাতুন (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। পলি খাতুন কাচারীপাড়া গ্রামের জবেদ মোল্লার মেয়ে ও চর আফড়া গ্রামের হাসান সরদারের স্ত্রী।

নিহতের পরিবারের দাবি মিথ্যা অপবাদ সইতে না পেরে আত্মহত্যা করেছেন পলি। আজ শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠিয়েছে।

এলাকাবাসী জানিয়েছেন, পরকীয়ার অভিযোগে গতকাল সকাল ১০ টার দিকে পলির স্বামীর বাড়িতে একটি সালিশ হয়। সালিশে মেয়ে পক্ষের কেউ উপস্থিত না হওয়ায় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহীদ তার স্বামীর বাড়ি থেকে পলিকে বাবার বাড়িতে রেখে যায়।

পরে আজ ভোরে পলির বাবা জবেদ মোল্লা নামাজ পড়তে উঠে দেখেন তার মেয়ে গলায় ওড়না পেচিয়ে রান্না ঘরের বাঁশের সঙ্গে ঝুলছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বিষয়টি জানতে পারেন।

পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুল বলেন, মৃতদেহ উদ্ধার করে রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। নিহেতের ভাই রাজা মোল্লা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।