সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৪০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বেপরোয়া গতির মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ তরুণ নিহত

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ায় দ্রুতগামী দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন- জুয়েল (২০), রাহুল (২২) ও ফারুক (২৪)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি ইদ্রিস আলী জানান, রাতে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা দুটি মোটরসাইকেলযোগে চার তরুণ বেপরোয়া গতিতে কুষ্টিয়ার উদ্দেশে যাচ্ছিলেন। কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল আনসার ক্যাম্প এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর আছড়ে পড়েন তারা।

এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। এছাড়া গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন একজন। তিনি আরও জানান, বেপরোয়া গতির কারণেই তারা দুর্ঘটনার শিকার হন। হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।