সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:২৬
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

মধ্যরাতে মাঝ নদীতে ট্রলারে ডাকাতি, আহত ২

ডেস্করিপোর্ট  নারায়ণগঞ্জের ফতুল্লায় মধ্যরাতে মাঝ নদীতে খেয়া পারাপারের সময় ট্রলারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা যাত্রীদের মারধর করে নগদ টাকা লুটে নিয়েছে। এ সময় ২ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১২টায় ধলেশ্বরী নদীতে বক্তাবলী গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

বক্তাবলী ইউনিয়ন পরিষদের সদস্য মহিউদ্দিন মেম্বার যাত্রীদের বরাত দিয়ে জানান, রাত সাড়ে ১২টার সময় ফতুল্লার এপারের ঘাট থেকে খেয়া পারাপারের একটি ট্রলার ২০-২২ জন যাত্রী নিয়ে বক্তাবলী ঘাটে যাচ্ছিল। ট্রলারটি মাঝ নদীতে গেলে একটি স্পিডবোটে আসা ৭-৮ জন ডাকাত ট্রলারের গতিরোধ করে।

এ সময় ডাকাতরা রামদা ও পিস্তলের ভয় দেখিয়ে যাত্রীদের জিম্মি করে সকলের পকেট থেকে টাকা লুটে নেয়। তখন দুইজন যাত্রী টাকা দিতে না চাইলে তাদের এলোপাথাড়ি মারধর করে টাকা নিয়ে স্পিডবোটযোগে মুন্সিগঞ্জের মুক্তারপুরের দিকে চলে যায়।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, নদীর ঘটনা নৌপুলিশ ব্যবস্থা নিবেন। তারপরও খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।