সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:২৬
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে ২ হাজার পিস ইয়াবাসহ মাদকব্যবসায়ী আটক

ডেস্করিপোর্ট  বরিশালের বাবুগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ আলমগীর হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল এর সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেনের নেতৃত্বে এসআই ইশতিয়াক হোসেন, এএসআই ফারুক হোসেন, এএসআই দিপংকর উপজেলার কেদারপুর ইউনিয়নের আঃ জব্বারের পুত্র মোঃ আলমগীর হোসেন(৪৫) কে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে বরিশাল আসার পথে রহমতপুর এলাকা পার হওয়ার সময় তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাসী করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমরা রহমতপুর এলাকায় অবস্থান করি এবং ২ হাজার পিস ইয়াবাসহ আলমগীর হোসেনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আলমগীর হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিষন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।