শনিবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:১৪
শিরোনাম :
হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি! নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত বিএম কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ দূর্গাপূজা উপলক্ষে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিস,প্রশংসিত ম্যানেজার জুলফিকার! প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

বরগুনায় চুরি করতে এসে গৃহকর্তাকে কুপিয়ে জখম

বরগুনা প্রতিনিধি  বরগুনার আমতলী উপজেলায় চুরি করতে এসে গৃহকর্তাকে কুপিয়ে জখম করেছে চোর। আহত গৃহকর্তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের পুজাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় কৌশলে তিন থেকে চারজনের একটি চোরের দল ঘরে প্রবেশ করে লুকিয়ে ছিল। রাত আনুমানিক দেড়টার সময় তারা আকস্মিক গৃহকর্তা আব্দুর রাজ্জাক হাওলাদারের (৭০) কক্ষে প্রবেশ করে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করে এবং তার স্ত্রী রাশিদা বেগমকে (৬০) রশি দিয়ে বেঁধে আলাদা দুটি কক্ষে আটকে রাখে। এসময় তারা ঘরে থাকা নগদ ২৫ হাজার টাকা এবং রাশিদা বেগমের গলা থেকে এক ভড়ি ওজনের স্বর্ণের চেইন ও কান থেকে আটআনা ওজনের দুটি দুল ছিনিয়ে নেয়। স্বজনরা খবর পেয়ে ওই রাতেই আহত আব্দুর রাজ্জাককে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্য নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এ ঘটনার খবর পেয়ে রাতেই বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি হাসান, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান, ওসি তদন্ত রনজিৎ সরকার ও এসআই শহীদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।