সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:২৬
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ফুটবল খেলা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, শিক্ষকসহ আহত ৮

ডেস্করিপোর্ট  কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় আন্তঃস্কুল, কলেজ ও মাদ্রাসা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ফুটবল খেলা কেন্দ্র করে দুদলের সংঘর্ষে শিক্ষকসহ আটজন আহত হয়েছেন।

শনিবার বিকালে মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে লক্ষণপুর উচ্চ বিদ্যালয় ও নরহরীপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

হামলায় আহত হন লক্ষণপুর উচ্চ বিদ্যালয় শিক্ষক মোখলেছুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের আট শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্কুল কর্তৃপক্ষ জানায়, শনিবার বিকালে লক্ষণপুর উচ্চ বিদ্যালয় বনাম নরহরীপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের ফুটবল খেলা চলছিল। মধ্য বিরতির পর পুনরায় খেলা শুরু হলে লক্ষণপুর উচ্চ বিদ্যালয় বিপক্ষ দল নরহরীপুর দাখিল মাদ্রাসার দলে ভাড়াটে খেলোয়াড় নিয়ে খেলছে বলে অভিযোগ করে। এতে দুই দলের খেলোয়াড়দের মাঝে কথা কাটাকাটি শুরু হয়।

পরবর্তী খেলায় অংশ নেওয়ার জন্য খেলার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সিদ্ধান্ত দেন। নির্ধারিত সময়ে দুই মিনিট আগে লক্ষণপুর উচ্চ বিদ্যালয় ও নরহরীপুর দাখিল মাদ্রাসার দলে মধ্যে গোল না হওয়ার একপর্যায়ে সেটি সংঘর্ষের রূপ নেয়। এতে উভয়পক্ষের বাগবিতণ্ডায় হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় প্রতিষ্ঠানে খবর ছড়িয়ে পড়লে দুপক্ষের শিক্ষার্থী ও বহিরাগত লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বলেন, দুই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পরিষদের সমন্বয়ে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ওসি সফিউল আলম জানান, এ ঘটনা নিয়ে থানায় কেউ অভিযোগ করতে আসেনি।