শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:১৮
শিরোনাম :
হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি! নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত বিএম কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ দূর্গাপূজা উপলক্ষে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিস,প্রশংসিত ম্যানেজার জুলফিকার! প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, ৩ শ্রমিক নিখোঁজ

ডেস্করিপোর্ট  রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকার পদ্মা নদীতে প্রায় ২৫ জন যাত্রী নিয়ে দুটি নৌকা ডুবে গেছে।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে চরে কৃষি কাজের উদ্দেশে যাওয়ার সময় ঢেউয়ের কারণে নৌকা দুটি ডুবে যায়।

একটি নৌকার ২২ জন এবং অপর নৌকার ৩ জন যাত্রীর অনেকেই প্রথমে নিখোঁজ মনে করা হলেও পরে ২২ জন সাঁতরে নদীর কিনারায় পৌঁছান। তবে এখনও ৩ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। এরা হলেন চরশ্যামপুর এলাকার নজু, নবী ও সাদেক। এছাড়া ডুবে যাওয়া দ্বিতীয় নৌকার ৩ যাত্রীর সবাই তীরে উঠেছেন বলে জানা গেছে।

নৌকা ডুবির খবর পেয়ে রাজশাহী সড়র ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী দফতরের ডুবুরি ইউনিট সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, ‌‘রাজশাহীর তালাইমারী বিজয়নগর শাহপুর এলাকায় পরপর দুটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।’

এ ব্যাপারে পরে বিস্তারিত জানাতে পারবেন বলেও উল্লেখ করেন এই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা।