সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:২৬
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

কুষ্টিয়ায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার কৌশল সংক্রান্তে মহড়া অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার কৌশল সংক্রান্তে মহড়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর, ২০২২) সকাল সাড়ে ৮ টায় কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার কৌশল অনুশীলন সংক্রান্তে এক মহড়া অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ উক্ত বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা তথা রায়ট কন্ট্রোল মহড়ায় অংশ গ্রহণ করেন। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেআইনি সমাবেশ তথা রায়ট কন্ট্রোল করা সংক্রান্তে প্রয়োজনীয় ব্রিফিং প্রদান করেন। তিনি এ সময় গভীর মনোযোগ সহকারে মহড়া পর্যবেক্ষণ করেন এবং বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য পিআরবি বিধি ১৪৩ থেকে ১৫৮ এবং সিআরপিসি ১২৭ থেকে ১৩২ অনুসরণ করার প্রতি অধিক গুরুত্ব আরোপ করেন।

পুলিশ সুপার এসময় সকল পুলিশ সদস্যদের নিরাপত্তার বিষয় নিয়ে কথা বলেন এবং বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য পুলিশ সদস্যদের ডিউটি কালীন সময়ে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট, লেকগার্ড, ঢাল, লাঠি, হ্যালার এবং বডিওর্ন ক্যামেরা ব্যবহারে উৎসাহিত করার জন্য নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ নাসির উদ্দিন, ওসি ডিবি, মোঃ আনিসুর রহমান, ইনচার্জ, CCIU, মোঃ দেলোয়ার হোসেন, অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা, মোঃ ফয়সাল হোসেন, ডিআইও ১, মোঃ শহীদুজ্জামান, আরওআই, মোঃ আজিবর রহমান, আরআই পুলিশ লাইন্স কুষ্টিয়াসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ।