শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫৭
শিরোনাম :
হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি! নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত বিএম কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ দূর্গাপূজা উপলক্ষে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিস,প্রশংসিত ম্যানেজার জুলফিকার! প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

পটুয়াখালীতে নৌকার পক্ষে কাজ করায় ৬ শিক্ষার্থীকে কান ধরে উঠবস, ভিডিও ভাইরাল

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীর বাউফলে সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার পক্ষে কাজ করায় ৬ শিক্ষার্থীকে কান ধরে উঠবস করার অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিওচিত্র ভাইরাল হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৬ সেপ্টেম্বর উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইব্রাহিম ফারুককে ৬৫ ভোটের ব্যবধানে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন দলটির বিদ্রোহী প্রার্থী এসএম মহসীন। নির্বাচনের পর একাধিক সহিসং ঘটনায় নৌকা মার্কার সমর্থকরা কোণঠাসা হয়ে পড়েন।

সর্বশেষ রোববার নৌকা মার্কার কয়েকজন সমর্থককে প্রকাশ্যে কান ধরে উঠবস করানোর একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওচিত্রে দেখা যায়, বিদ্রোহী প্রার্থীর সমর্থক তামিম, সবুজ, নান্টু ও মাসুদ রানাসহ কয়েকজন কিশোর নৌকা মার্কার সমর্থক রাব্বি, শাওন, রাজ্জাক ও জিসানসহ ৬ জনকে কান ধরে উঠবস করাচ্ছে।

শনিবার স্থানীয় ধানদি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ অমানবিক ঘটনা আরও একাধিক কিশোর প্রত্যক্ষ করছে। ভয়ে কেউ প্রতিবাদ করছে না।

এ প্রসঙ্গে পরাজিত নৌকা মার্কার প্রার্থী ইব্রাহিম ফারুক বলেন, নির্বাচনের পর থেকেই নাজিরপুর ইউনিয়নে বিজয়ী বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী এসএম মহসীনের নির্দেশে অমানবিক বর্বরতা চলছে। কিশোর ছেলেরাও রেহাই পাচ্ছে না। বিষয়টি জেনেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

অবশ্য বিষয়টি অস্বীকার করে বিজয়ী চেয়ারম্যান এসএম মহসীন বলেন, এ ধরনের কোনো ঘটনার সঙ্গে আমার কোনো লোক জড়িত নয়। বাউফল থানার ওসি আল মামুন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নেওয়া হবে।