সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৩৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

সড়কে সহপাঠী নিহত : বিচার দাবিতে শিক্ষার্থীদের অবরোধ

ডেস্করিপোর্ট  গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী আলী হোসেন (১৬) নিহতের প্রতিবাদে তেজগাঁওয়ে বিজয় সরণি মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা।

আলী হোসেনের নিহতের ঘটনায় বিচার চেয়ে ও ফার্মগেটে ‘নিরাপদ সড়ক’ এর দাবিতে আজ সোমবার দুপুর সোয়া ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত তাদের এই অবরোধ চলে।

নিরাপদ সড়ক চাই ব্যানারে তেজগাঁও সরকারি কলেজ, তেজগাঁও গভমেন্ট সাইন্স স্কুল ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়। প্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করে।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়। তা হলো, ‘উই ওয়ান জাস্টিস’ ‘আমার বন্ধু কবরে, খুনিরা কেন বাইরে’। এতে ফার্মগেটের পূর্ব পাশের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটের তৈরি হয়।

তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে উপস্থিত হন তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনের এডিসি রোবায়েত হাসান। তিনি ও কলেজ শিক্ষকরা বুঝিয়ে শিক্ষার্থীদের সরিয়ে ফার্মেগেটে নিয়ে যান।

এর আগে গতকাল রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেসের সামনের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় ওই স্কুল শিক্ষার্থী নিহত হয়।

জানা গেছে, বরিশাল মুলাদী উপজেলার কৃষ্ণপুর গ্রামের আজমির হোসেন ও সেলিনা বেগম দম্পত্তির এক ছেলে ও এক মেয়ের মধ্যে বড় আলী হোসেন।

তেজগাঁও কুনিয়াপাড়ায় পরিবারের সঙ্গে থাকতো সে।