বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:১৪
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়ি থেকে মাদক-নারীসহ আটক ৮৪ নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক

কাসিমপুর কারাগারে বন্দি ছেলেকে গাঁজা দিতে এসে পিতা আটক

ডেস্করিপোর্ট  হত্যা মামলার আসামি হিসেবে কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগারে বন্দি ছেলের সঙ্গে দেখা করতে এসে গাঁজা ও গাঁজা সেবনের সামগ্রীসহ কারারক্ষীদের হাতে আটক হয়েছেন পিতা। মঙ্গলবার দুপুরে কাশিমপুর কারা কমপ্লেক্সের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

আটককৃতের নাম মো. গোলাম আক্তার (৫৪)। তিনি কুমিল্লা মুরাদনগরের পীর কাশিমপুর এলাকার মৃত নুরুল হকের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার এসআই মো. শওকত ইমরান জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে আরপি চেকপোস্টে কর্মরত কারারক্ষী রাশেদুল ইসলাম দর্শনার্থী মো. গোলাম আক্তারের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৫ গ্রাম গাঁজা, ১০ গ্রাম টোব্যাকো তামাক মিক্সার, একটি কলকি ও একটি কেঁচি উদ্ধার করে। পরে বিষয়টি কোনাবাড়ী থানার পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজাসহ দর্শনার্থী মো. গোলাম আক্তারকে আটক করে থানা হেফাজতে নেয়।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে আটক গোলাম আক্তার জানান, কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার আসামি তার ছেলে সাইফুদ্দিনের সঙ্গে সাক্ষাত করতে এসেছিলেন।