বুধবার, ২০শে অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:১০
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়ি থেকে মাদক-নারীসহ আটক ৮৪ নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক

বৃষ্টি অব্যাহত থাকবে, বৃহস্পতিবার থেকে কমার আভাস

ডেস্করিপোর্ট  লঘুচাপের প্রভাবে কেটে গেলেও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশের প্রায় সব জায়গায় মাঝারি থেকে ভারি বৃষ্টি অব্যাহত রয়েছে।

বুধবার এমন আবহাওয়া বিরাজ করবে, তবে বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা কমবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভোর থেকেই হালকা বৃষ্টি হচ্ছিল ঢাকায়, বেলা বাড়তে বাড়তে তা মাঝারি বর্ষণের রূপ নেয়। টানা বৃষ্টিতে মহানগরের অনেক এলাকায় জলজটের সৃষ্টি হয়। তাতে বেড়েছে যানজট, সকালে রাস্তায় নেমে দুর্ভোগে পড়তে হয় অফিসযাত্রী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের।

আবহাওয়াবিদ আবদুর রহমান খান বুধবার সকালে গণমাধ্যমকে বলেন, দিনভর বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকবে। কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। কাল থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির প্রবণতা।

তিনি জানান, নিম্নচাপের প্রভাবে দুদিন ধরে বৃষ্টি বেড়েছে সর্বত্র। নিম্নচাপর দুর্বল হয়ে লঘুচাপের রূপ নিয়েছে, তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি হচ্ছে।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

এদিকে পূর্ণিমা ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের কারণে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে এক থেকে দুই ফুট বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ঝড়ো হাওয়া অব্যাহত থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস।

পরিস্থিতির উন্নতি হলে বুধবার বিকালে এ সতর্ক সংকেত নামিয়ে নেওয়ার আভাস দিয়েছেন আবহাওয়াবিদ আবদুর রহমান খান।