মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:১৪
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়ি থেকে মাদক-নারীসহ আটক ৮৪ নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক

পিরোজপুরে সহপাঠীর ঘুষিতে আহত স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি  পিরোজপুরের নাজিরপুর উপজেলায় শ্রেণিকক্ষে বসা নিয়ে ঝগড়ার জেরে সহপাঠীর ঘুষিতে আহত মো. আকাঈদ শেখ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আকাঈদ শেখ উপজেলার বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। সে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামনগর গ্রামের নজরুল শেখের ছেলে।

অভিযক্ত ছাত্রের নাম রেদওয়ান শেখ। সে একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। রেদওয়ান উপজেলার রঘুনাথপুর গ্রামের সিদ্দিক শেখের ছেলে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার মিস্ত্রি জানান, গত ৩১ আগস্ট সকালে দুই ছাত্রের মধ্যে শ্রেণিকক্ষের একই বেঞ্চে বসা নিয়ে হাতাহাতি হয়। এতে আকাঈদ শেখের চোখ ও মাথায় আঘাত লাগে। বিষয়টি শুনে আমরা মীমাংসা করে দেই ও বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে প্রাথমিক চিকিৎসা করাই। প্রথমে আকাঈদ স্বাভাবিক ছিল, কিন্তু ঘটনার ১০-১১ দিন পর হঠাৎ অসুস্থ হলে পরিবারের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।