মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:২৭
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়ি থেকে মাদক-নারীসহ আটক ৮৪ নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক

বরিশালে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ডেস্করিপোর্ট  বরিশাল নগরীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ভোর রাতে পরিচালিত পৃথক অভিযানে দুই জনকে আটক ও মাদক উদ্ধার করা হয়েছে বলে অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানিয়েছেন।

আটককৃতরা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিয়ারখালী এলাকার ইউসুফ ফরাজীর ছেলে নুর ইসলাম (২৪) ও বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ড উত্তর জাগুয়া এলাকার বাবুল হাওলাদারের ছেলে সাজ্জাদ হোসেন (৩১)।

এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে তাদের একটি দল নগরের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করেন। টার্মিনালের আলফা (থ্রি হুইলার) স্ট্যান্ড থেকে ৩ কেজি গাঁজাসহ নূর ইসলামকে আটক করা হয়।

একই রাত সাড়ে তিনটার দিকে আলফা স্ট্যান্ড থেকে ১ হাজার ৯৮০ পিস ইয়াবাসহ সাজ্জাদ হোসেনকে আটক করা হয়েছে। তিনি জানান পৃথক দুই অভিযানের ঘটনায় মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।