সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:১৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ইউক্রেনকে আরও ৬০০ মিলিয়ন ডলার সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক  ইউক্রেনের জন্য আরও সামরিক সহায়তা হিসেবে ৬০০ মিলিয়ন ডলারের নতুন একটি প্যাকেজ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে কিয়েভের পাল্টা অভিযানের সমর্থনে ওয়াশিংটনের বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে এ ঘোষণা দেওয়া হলো। খবর দ্য গার্ডিয়ানের।

হোয়াইট হাউসের নির্বাহী শাখার এক বিবৃতিতে বলা হয়েছে, এ সহায়তার আওতায় বিভিন্ন সরঞ্জামাদি ও সেবার পাশাপাশি প্রশিক্ষণ দেওয়া অন্তর্ভুক্ত রয়েছে। এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলা হয়নি এবং অস্ত্রের ধরনের ব্যাপারেও কিছু উল্লেখ করা হয়নি।

গত ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র কিয়েভকে সামরিক সহায়তায় এক হাজার ৫০০ কোটি ডলারের বেশি প্রদান করেছে। রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনী ব্যাপক প্রতিরোধ যুদ্ধ শুরু করার দুই সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের এই সর্বশেষ ঘোষণা এল।