মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:৩৮
শিরোনাম :
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

কোলে বসে তরুণ-তরুণীদের অভিনব প্রতিবাদ

অনলাইন ডেস্ক  ছেলে-মেয়ে যেন একসঙ্গে বসতে না পারে সে জন্য বাসস্ট্যান্ডের বসার জায়গা তিন ভাগে ভাগ করা হয়েছিল। ঘটনাটি ঘটেছিল কেরলের তিরু অনন্তপুরমে ইঞ্জিনিয়ারিং কলেজের সামনের বাসস্ট্যান্ডে।

এ ঘটনায় ভিন্নধর্মী প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা।লিঙ্গ-নিরপেক্ষ বসার জায়গার দাবিতে নারী সহপাঠীরা পুরুষ সহপাঠীদের কোলে বসে এর প্রতিবাদ জানায়। প্রতিবাদের সেই ছবি দেশজুড়ে ভাইরাল হয়। অবশেষে ওই বাসস্ট্যান্ডে বসার জায়গা নতুন করে তৈরি করল প্রশাসন।

স্থানীয় মেয়র আর্য এস রাজেন্দ্রন জানান, তাদের প্রতিবাদের ফলে লিঙ্গ-নিরপেক্ষ বসার জায়গা তৈরি হল। যেভাবে ওই বসার জায়গা তৈরি হয়েছিল, তা ঠিক ছিল না।

তিরু অনন্তপুরমের শ্রীকরমের সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে ওই বাসস্ট্যান্ডে ছাত্র-ছাত্রীদের ভিড় লেগেই থাকত। কিন্তু বাসস্ট্যান্ডে ছেলে মেয়েদের বসার জায়গা ছিল আলাদা। এর প্রতিবাদ করেন কয়েকজন কলেজ শিক্ষার্থী। ওই আসনে একে অন্যের কোলে বসে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। তারপরেই পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন।

কোলে বসে প্রতিবাদ করা তাদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর পরই ওই বাসস্ট্যান্ড পরিদর্শনে যান মেয়র। তিনি জানান, বেঞ্চগুলোকে তিন ভাগে ভাগ করা উচিত হয়নি। কেরলের মতো একটি প্রগতিশীল রাজ্যে এমন দৃষ্টিভঙ্গি একটি খারাপ নিদর্শন। এরপর মেয়রের প্রতিশ্রুতি অনুযায়ী ওই বাসস্ট্যান্ডে একটি বেঞ্চ তৈরি হয়েছে। সেখানে নারী-পুরুষ—সবাই পাশাপাশি বসতে পারবেন।

এ নিয়ে মেয়র বলেন, ‘কেরল নারী এবং পুরুষে কোনও বিভেদ করে না। সবাই মানুষ। কিন্তু কিছু নীতিপুলিশ আছেন, যারা এখনও প্রাচীন সময়ে বাস করেন।’ বাসস্ট্যান্ডে লিঙ্গ-নিরপেক্ষ নতুন বসার জায়গা হওয়ায় খুশি ওই কলেজের শিক্ষার্থীরা। প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা।