শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:২০
শিরোনাম :
বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

কবুতরের বাসা থেকে মাদক উদ্ধার

ডেস্করিপোর্ট  লালমনিরহাটের পৌর এলাকার সাপটানা আর্দশবাজারে একটি বাড়ির পালিত কবুতরের বাসা থেকে মাদক উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এর সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে আটক করে।

আটকরা হলেন এরশাদুল হক (৪০), তার বড় ভাই নুরুজ্জামান (৪৫) ও এরশাদুলের স্ত্রী রুনা বেগম।

লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার মারুফা জামালের নেতৃত্ব সদর থানার ওসিসহ পুলিশের একটি টিম ওই বাড়িতে অভিযান চালিয়ে কবুতরের বাসা, কাঠের স্তূপ ও বাড়ির বিভিন্ন জায়গা থেকে ১৪ গ্রাম হিরোইন, ৭৫ পিস ইয়াবা, ৬৩ বোতল ফেন্সিডিল, ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়াও মাদকের ওজন পরিমাপ করার একটি ওয়েট মেশিনও জব্দ করেন পুলিশ।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম জানান, এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ। এ ঘটনায় আটক ৩ জনের নামে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি আরো বলেন, আটকদের মধ্যে এরশাদ নামের মাদক ব্যবসায়ীর নামে ৭টি মাদকের মামলা চলছে।