শামীম আহমেদ বরিশাল র্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৮) অভিযান চালিয়ে রাব্বি সরদার নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত রাব্বি বরিশালের গৌরনদী উপজেলার মাগুরা এলাকার আলমগীর সরদারের ছেলে। পেশা সে ইজিবাইক চালক।
বুধবার দুপুরে র্যাব-৮ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত ১০টার দিকে মাদারীপুরের ডাসার উপজেলার আটিপাড়া গ্রামের এক তরুণীকে (১৭) বিয়ের প্রলোভনে ফুসলিয়ে মাগুরা এলাকার বেরি বাঁধের পাশে সেলিম হাওলাদারের মুরগীর ফার্মের একটি ঘরে নিয়ে রাতভর তরুণীকে ধর্ষণ করে রাব্বি। পর দিন সকালে ওই তরুণীকে ফেলে ধর্ষক রাব্বি পালিয়ে যায়। উপায়ান্ত না পেয়ে তরুণী একটি গাছের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তরুণীকে উদ্ধার করে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে তরুনীর মা গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার রাতেই অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেফতার করা হয়।
বুধবার সকালে রাব্বিকে থানায় হস্তান্তর করা হয়।