শনিবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:০৯
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

এসপি খাইরুল আলম পরপর তিনবার শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় কুষ্টিয়া জেলা পুলিশ উচ্ছ্বসিত ও অনুপ্রাণিত

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া জেলা পুলিশ জুন, জুলাই ও আগস্ট মাস পরপর ৩ বার তদন্ত ও অপরাধ দমনে খুলনা রেঞ্জের শ্রেষ্ট জেলা নির্বাচিত হওয়ায় কুষ্টিয়া জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্য উচ্ছ্বসিত ও অনুপ্রাণিত।

বুধবার (২১ সেপ্টেম্বর) কুষ্টিয়া জেলা পুলিশ তদন্ত ও অপরাধ দমনে পরপর তিনবার খুলনা রেঞ্জে শ্রেষ্ঠত্ব অর্জন করায় জেলা পুলিশ কুষ্টিয়ার সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ ফুলেল শুভেচছা বিনিময় করে উচ্ছ্বাসিত ও অনুপ্রাণিত হয়ে আনন্দ প্রকাশ করেন।

কুষ্টিয়া জেলা পুলিশের প্রতিটি সদস্য ধারাবাহিক ভাবে ভাল পারফরম্যান্স করার জন্য এই শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করা সম্ভব হয়। এ জন্য পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম কুষ্টিয়া জেলা পুলিশের প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন এবং অর্পিত দায়িত্ব আন্তরিকতা ও নিষ্ঠার সাথে প্রতিপালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল), মোঃ নাসির উদ্দিন, ওসি ডিবি, মোঃ আনিসুল ইসলাম, ইনচার্জ CCIU, মোঃ দেলোয়ার হোসেন, অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা, মোঃ কামরুজ্জামান তালুকদার, অফিসার ইনচার্জ, কুমারখালী থানা, মোঃ গোলাম মোস্তফা, অফিসার ইনচার্জ, মিরপুর থানা, সৈয়দ আশিকুর রহমান, অফিসার ইনচার্জ, খোকসা থানা, মোঃ ফয়সাল হোসেন, ডিআইও – ১, মোঃ শহীদুজ্জামান, আরওআই, আরআই কুষ্টিয়া সহ অন্যান্য পদমর্যাদায় পুলিশ সদস্য বৃন্দ।