সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:০৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ব্রাজিলে সেতু ভেঙে নিহত ৩, নিখোঁজ ১৫

অনলাইন ডেস্ক  ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য অ্যামাজোনাসে যানবাহন চলাচলের সময় একটি সেতু ভেঙে পড়েছে। এ ঘটনায় অন্তত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ১৫ জনের মতো মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। দমকলকর্মী ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এতথ্য জানায় কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, প্রাদেশিক রাজধানী মানাউস থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দক্ষিণে একটি শহর কেরিরোতে বিআর-৩১৯ হাইওয়েতে কংক্রিটের একটি সেতু ধসে পড়েছে। অ্যামাজোনাস ফায়ার ডিপার্টমেন্ট বুধবার (২৮ সেপ্টেম্বর) জানায়, তারা এ ঘটনায় এক ডজনেরও বেশি নিখোঁজ লোককে খুঁজছে।

কর্মকর্তারা জানান, কিছু যানবাহন সেতু অতিক্রম করার সময় এটি ভেঙে পড়ে। এতে ১৪ জন আহত হয়েছেন।

ব্রিজের কেন্দ্রীয় অংশ ভেঙে পানিতে পড়ে যায়। একটি সাদা ট্রাকসহ কিছু যানবাহন নদীতে তলিয়ে গেছে।