বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, রাত ১১:৫৩
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

বিমানবন্দর সড়কে বেপরোয়া গতির বাস উল্টে আহত ১২

ডেস্করিপোর্ট  রাজধানীর বিমানবন্দর সড়কের শেওড়া এলাকায় বেপরোয়া গতিতে চলা একটি বাস উল্টে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৮টার দিকে শেওড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান। তিনি বলেন, সকাল ৮টার দিকে আব্দুল্লাহপুর থেকে আজিমপুরগামী দু’টি বাস শেওড়া রেলগেট এলাকায় পৌঁছালে আগে যাওয়া নিয়ে রেষারেষি করতে থাকে।

এরমধ্যে বেপরোয়া গতির কারণে ও এক বাসের ধাক্কায় অন্যটি রাস্তায় উল্টে যায়।

তিনি বলেন, এ ঘটনায় কমপক্ষে ১০ থেকে ১২ জন যাত্রী আহত হয়েছেন। যাত্রীদের অনেকেই আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া কয়েকজনকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।