সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৪৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

একদিনে রাশিয়ার ২০ ড্রোন ভূপাতিত করল ইউক্রেন

অনলাইন ডেস্ক  ইউক্রেনের সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার ২০টি ড্রোন ভূপাতিত করেছে তারা।

বেশিরভাগ হলো ইরানের তৈরি শহিদ-১৩৬ ড্রোন। এগুলোর মধ্যে বিস্ফোরক ছিল এবং হামলার লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য এগুলো তৈরি করা হয়েছিল।

ইউক্রেনের সেনাবাহিনী আরও জানিয়েছে, দোনেৎস্কের যেদিকে তারা এগিয়ে যাচ্ছে সেখানে ৫০০ জন জেলখাটা অপরাধীকে জড়ো করছে রাশিয়া। তারা ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে লড়াই করবে।

এ নতুন ইউনিটটির নেতৃত্ব দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অফিসাররা।

এদিকে যুদ্ধ নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান স্টাডি অব দ্য ওয়ার জানায়, যুদ্ধক্ষেত্রে বর্তমানে কম দামের ইরানিয়ান ড্রোন মোতায়েন করেছে রাশিয়া।

তবে এসব ড্রোন যুদ্ধের গতি পাল্টে দিতে বড় ধরনের কোনো ভূমিকা রাখতে পারেনি।

এদিকে রাশিয়াকে ড্রোন দেওয়ার তথ্য এখনো স্বীকার করেনি ইরান। কিন্তু গত কয়েকদিন ধরে তাদের তৈরি ড্রোনের অস্তিত্ব পাওয়া গেছে। এমনকি ইউক্রেনের সেনারা প্রায়ই এসব ড্রোন ভূপাতিত করার তথ্য জানাচ্ছে।