বৃহস্পতিবার, ৬ই মে, ২০২৬ ইং, রাত ৪:১২
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

ভারতে ট্রাকের ধাক্কায় বাসে আগুন, নিহত ১১

অনলাইন ডেস্ক  ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাসিক শহরে ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে অন্তত ১১ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছে।

শনিবার স্থানীয় সময় ভোর সোয়া ৫টার দিকে নাসিকের আওরঙ্গাবাদ সড়কে বাসটির সঙ্গে একটি ট্রাককে ধাক্কা লাগার পর সেটিতে আগুন ধরে যায়। খবর এনডিটিভির।

নাসিকের ডেপুটি পুলিশ কমিশনার আমোল টামবে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আগুন লাগার সুনির্দিষ্ট কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনার কয়েকটি ভিডিওতে দেখা যায় দুর্ঘনার পর পুরো বাসটিতে আগুন জ্বলছে। এ সময় দমকল কর্মীদের আগুন নেভানোর চেষ্টা করতে দেখা গেছে।

মহারাষ্ট্র রাজ্য সরকার নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার ব্যয়ভার বহনের ঘোষণা দিয়েছে।