বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, সকাল ৬:২৪
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

জেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২

ডেস্করিপোর্ট  খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্মাণাধীন নতুন ভবনের গ্রিলশেডের ছাদ ভেঙে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। শনিবার বিকালে জেলা পরিষদ প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের নাম সাজ্জাদ হোসেন। অন্য শ্রমিকের নাম জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জেলা পরিষদের নতুন ভবনের গ্রিলশেডের নির্মাণ কাজ করার সময় হঠাৎ করে উপর থেকে ভেঙে পড়ে। ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে একজনের মৃত্যু হয়। সন্ধ্যায় আরও একজনের মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।

জেলা ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন ম্যানেজার রাজেশ বড়ুয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আরও কোনো শ্রমিক ছাদের নিচে চাপা পড়ে আছেন কিনা সেজন্য উদ্ধারকাজ চলছে।

খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুপ্রু চৌধুরী বলেন, এ ঘটনায় প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।